গত বছর বাংলাদেশ সফরে নিউজিল্যান্ড দলে কাজ করেছিলেন ওরাম। এরপর অস্ট্রেলিয়া সিরিজ ও টি-২০ বিশ্বকাপেও বোলিং কোচের দায়িত্বে ছিলেন তিনি। এতদিন অস্থায়ী চুক্তিতে কাজ করলেও এবার স্থায়ীভাবে নিউজিল্যান্ডের বোলিং কোচের দায়িত্ব নিচ্ছেন এ অলরাউন্ডার।
আগামী ৭ অক্টোবর থেকে কাজ শুরু করবেন ওরাম। নিউজিল্যান্ডের বোলিং কোচের দায়িত্ব পেয়ে আনন্দিত তিনি। এর আগে ২০১৮ সালে নিউজিল্যান্ড নারী ক্রিকেট দলের বোলিং কোচের দায়িত্ব পেয়ে ২০২১ সাল পর্যন্ত সে দায়িত্ব পালন করেন সাবেক এ ক্রিকেটার।
.png)
দায়িত্ব পেয়ে এক সাক্ষাৎকারে ওরাম বলেন, 'ব্ল্যাকক্যাপসের সঙ্গে আবার কাজ করার সুযোগ পেয়ে আমি সত্যিই উচ্ছ্বসিত। এমন একটি দলের সঙ্গে জড়িত হতে পারা যা আমার কাছে অনেক কিছু এবং আমার জীবনের একটি বড় অংশ ছিল, এটি সত্যিকারের সম্মানের।'
নিউজিল্যান্ডের সাবেক এই অলরাউন্ডার জাতীয় দলের জার্সি গায়ে ২২৯ ম্যাচ খেলেছেন। ২০১২ সালে অবসরের পর ২০১৪ সালে কোচিংকে পেশা হিসেবে গ্রহণ করেন তিনি। তখন নিউজিল্যান্ড 'এ' দলের বোলিং কোচের দায়িত্বে ছিলেন ওরাম।