ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

লিটন-মিরাজের সেঞ্চুরি জুটিতে ফলো অন এড়ালো বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৪:২৪, ১ সেপ্টেম্বর ২০২৪
লিটন-মিরাজের সেঞ্চুরি জুটিতে ফলো অন এড়ালো বাংলাদেশ
মেহেদী হাসান মিরাজ

পাকিস্তানকে অল্পে গুটিয়ে দিয়ে খোশ মেজাজেই দ্বিতীয় দিন শেষ করেছিল বাংলাদেশ। কিন্তু তৃতীয় দিন সকালটা টাইগারদের জন্য ছিল দুঃস্বপ্নের মতো। কোনো কিছু বুঝে ওঠার আগেই ৬ উইকেট হারিয়ে ফলো অনের শঙ্কায় ছিল নাজমুল শান্তর দল। তবে লিটন-মিরাজের দৃঢ়তায় ফলো অন কাটিয়ে উঠেছে সফরকারীরা।

রাওয়ালপিন্ডিতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ছয় উইকেটে ১২৬ রান। প্রথম ইনিংসে ২৭৪ রান করা পাকিস্তানের চাইতে এখনো ১৪৮ রানে পিছিয়ে টাইগাররা।

বিনা উইকেটে ১০ রান নিয়ে তৃতীয় দিন ব্যাট করতে নামা বাংলাদেশ সকালের প্রথম ১০ ওভারের মাঝেই হারায় ছয় উইকেট। রান যোগ করতে পারে মাত্র ১৬। এ অবস্থায় নিজেদের ইতিহাসের সর্বনিম্ন ৪৩ রানে অল আউট হওয়ার আগের রেকর্ড ভাঙার স্বপ্ন চোখ রাঙাচ্ছিল টাইগারদের।

Advertisement

তবে সেখান থেকে দলের হাল ধরেছেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। শুরুটা ধরে খেললেও খারাপ বল বাউন্ডারির বাইরে পাঠাতে দ্বিধাবোধ করেননি তারা। দুজনের শক্ত জুটি শতক পূরণের সঙ্গে সঙ্গে ফলো অন এড়ায় বাংলাদেশ। ফলে স্বস্তিতে ফিরেছে দল।

লিটন ও মিরাজ দুজনই ফিফটির অপেক্ষায় আছেন। এ দুই ব্যাটার যথাক্রমে ৪৮ ও ৪৭ রানে ব্যাট করছেন।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!