কোনো টিভি চ্যানেলে খেলাটি সরাসরি সম্প্রচারিত হবে না। তবে অনলাইনের মাধ্যমে দর্শকরা দুই দলের লড়াই উপভোগ করতে পারবেন। ভুটান ফুটবল ফেডারেশনের ইউটিউব চ্যানেল ম্যাচগুলো দেখাবে।
ভুটানের বিপক্ষে বাংলাদেশের সাফল্যের গল্পই বেশি। ১১ ম্যাচের পরিসংখ্যানে বাংলাদেশের জয় ৯টি, ড্র দুটি এবং হার একটি। অবশ্য ২০১৬ সালে এশিয়ান কাপ বাছাইয়ে ভুটানের বিপক্ষে পাওয়া সেই একমাত্র হার চরম দুঃসময়ের মুখে ঠেলে দিয়েছিল বাংলাদেশকে। আন্তর্জাতিক ম্যাচ খেলা থেকে দেড় বছর দূরে ছিল দল। ওই ম্যাচটিও হয়েছিল ভুটানের মাঠে। এবারও খেলা সেখানেই।
.png)
আগামী বছরে বাংলাদেশের জন্য অপেক্ষা করছে ব্যস্ত সূচি। আছে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের খেলা। দিনক্ষণ চূড়ান্ত না হলেও আছে সাফ চ্যাম্পিয়নশিপ। প্রতিযোগিতামূলক টুর্নামেন্টের প্রস্তুতি নিতে বাংলাদেশের ভরসা প্রীতি ম্যাচ।
বাংলাদেশের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচগুলো আসন্ন টুর্নামেন্টের মঞ্চ হিসেবে মানছেন। এই প্রস্তুতি পর্ব তিনি জয়ে রাঙাতে চান।