রোববার রাতে বাংলাদেশ সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিসিআই।
ভারতের স্কোয়াড
রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সাওয়াল, শুবমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, ঋষভ পান্ত, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশ দ্বীপ, জাসপ্রিত বুমরাহ, ইয়াশ দয়াল।
.png)
সম্প্রতি পাকিস্তানকে টেস্ট সিরিজে হারিয়ে দেশে ফিরেছে টাইগাররা। আগামী ১৯ সেপ্টেম্বর ভারতের চেন্নাইয়ে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এর আগে, ১৫ সেপ্টেম্বর ভারতে পৌঁছাবে নাজমুল হোসেন শান্তর দল।
এদিকে, পাকিস্তান সিরিজ শেষে কাউন্টি খেলতে সোজা ইংল্যান্ডে উড়াল দিয়েছেন সাকিব আল হাসান। সেখান থেকে আবার সরাসরি ভারতে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন এ অলরাউন্ডার।