ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মামলা হলেও কতদিন খেলতে পারবেন সাকিব, জানাল বিসিবি

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২০:৩৫, ২৭ আগস্ট ২০২৪
মামলা হলেও কতদিন খেলতে পারবেন সাকিব, জানাল বিসিবি
সাকিব আল হাসান

পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত রাওয়ালপিন্ডি টেস্টে খেলার সময় ঢাকায় সাকিব আল হাসানের নামে একটি হত্যা মামলা দায়ের করা হয়। এই মামলায় সাকিবসহ মোট ১৫৬ জনকে আসামি করা হয়েছে। মামলার আসামি হওয়ায় সিরিজের দ্বিতীয় টেস্টে তার খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল।

তবে সেই শঙ্কা উড়িয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাকিবকে দেশে ফেরত আনতে বিসিবিকে আইনি নোটিশ পাঠিয়েছেন একজন আইনজীবি। আজ সেটার জবাবও দিয়েছে বিসিবি। তাছাড়া সাকিবকে সব ধরনের আইনি সহায়তা দেবে বোর্ড।

যতক্ষণ পর্যন্ত সাকিবের নামে গ্রেফতারি পরোয়ানা জারি না হচ্ছে, ততক্ষণ জাতীয় দলের হয়ে খেলতে আইসিসির বা ক্রিকেটীয় আইনে কোনো বাধা নেই।

Advertisement

এ বিষয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, সাকিবের ব্যাপারটা এফআইআর হয়েছে। আমরা লিগ্যাল নোটিশের জবাব দিয়েছি বোর্ড থেকে, যেহেতু সে চুক্তিভিত্তিক ক্রিকেটার। আমরা বোর্ড থেকে তাকে সাপোর্ট করব লিগ্যালি। এই সময়ের মধ্যে ওর খেলতে কোনো অসুবিধা নেই।

আগামী মাসে ভারত সফর করবে বাংলাদেশ। সেই সিরিজে সাকিবকে পাওয়া যাবে কি না এমন প্রশ্নে বিসিবি সভাপতি বলেন, ভারত সিরিজে যদি সে ফিট থাকে, সিলেক্ট হয় তাহলে সে খেলবে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!