ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

লিভারপুলকে টপকে দুইয়ে আর্সেনাল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১:১১, ১৫ সেপ্টেম্বর ২০২৪
লিভারপুলকে টপকে দুইয়ে আর্সেনাল
গ্যাব্রিয়েল ম্যাগালহায়েস আর্সেনালের হয়ে গোল করেন

ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক গ্যাব্রিয়েল ম্যাগালহায়েসের নিশানাভেদে টটেনহ্যাম হটস্পারকে একমাত্র গোলে হারিয়েছে আর্সেনাল। এ জয়ের ফলে ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) লিভারপুলকে টপকে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠেছে গানাররা।

৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চার ধাপ উপরে উঠে আর্সেনাল টেবিলের দুই নম্বরে অবস্থান করছে। সমান খেলায় ৯ পয়েন্ট নিয়ে তিনে নেমেছে লিভারপুল।

Advertisement

গোল পার্থক্যে পিছিয়ে থাকায় ৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে অ্যাস্টন ভিলা। মাত্র ৪ পয়েন্ট নিয়ে আগের ১৩নম্বর অবস্থানে টটেনহ্যাম। ৪ ম্যাচের সবকটি জিতে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি।    

টটেনহ্যামের মাঠে রোববার খেলার প্রথমার্ধ গোলশূন্য ছিল। বিরতির পর ৬৪ মিনিটের মাথায় বুকায়ো সাকার কর্নার কিকে উড়ে আসা বলে হেডে বল জালে জড়ান ম্যাগালহায়েস। ২৬ বর্ষী এই ফুটবলার সেলেসাওদের জার্সিতে এ পর্যন্ত ৯টি ম্যাচ খেলেছেন। গত বছর তার আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়।

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!