মেডেলিন স্পোর্টস কমপ্লেক্সে শনিবার বাংলাদেশ সময় দিবাগত রাতে ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ছিল। বিরতির পর ৪৯ মিনিটের মাথায় চে-উন ইয়োংয়ের ৪৯ মিনিটের গোলে সেলেসাওদের বিদায় ঘণ্টা বেজে যায়।
উত্তর কোরিয়া দুইবার অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপ জয়ের স্বাদ পেলেও এখন পর্যন্ত ব্রাজিলের মেয়েরা এ স্বাদ পায়নি। এই টুর্নামন্টে তাদের সেরা সাফল্য সেমিফাইনাল। দুইবার ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামলেও সফলতা পায়নি তারা।
.png)
আসরের আরেক কোয়ার্টার ফাইনালে স্বাগতিক কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়েছে নেদারল্যান্ডস। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ২-২ গোলে অমীমাংসিত ছিল। পেনাল্টি শ্যুটআউটে ৩-০ ব্যবধানে জয় পায় ডাচ মেয়েরা।
অন্য কোয়ার্টারে স্পেনের বিপক্ষে ১-০ গোলের জয় পায় জাপান। শেষ কোয়ার্টার ফাইনালে জার্মানিকে টাইব্রেকারে ৩-১ ব্যবধানে হারিয়েছে যুক্তরাষ্ট্র। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ২-২ গোলে অমীমাংসিত ছিল।