ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

জাদেজার উইকেট নিলেন তাসকিন

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১০:২১, ২০ সেপ্টেম্বর ২০২৪
জাদেজার উইকেট নিলেন তাসকিন
তাসকিন আহমেদ

রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা ভারতের স্কোরকে আরো বাড়িয়ে নিতে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিলেন। সপ্তম উইকেটে তাদের ১৯৯ রানের বড় জুটি ভেঙে দিয়েছেন তাসকিন আহমেদ। সেঞ্চুরি বঞ্চিত হয়ে সাজঘরে ফিরেছেন জাদেজা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত চেন্নাই টেস্টে টসে হেরে ব্যাটিংয়ে নামা ভারতের সংগ্রহ ৭ উইকেটে ৩৫২ রান।  অশ্বিন ১০৬ ও আকাশদীপ ৮ রানে ক্রিজে আছেন।

স্বাগতিকরা ৬ উইকেটে ৩৩৯ রান নিয়ে দিনের খেলা শুরু করে। জাদেজা ১২৪ বলে ১০ চার ও ২ ছক্কায় ৮৬ রানে বিদায় নেন। তাসকিনের শর্ট লেন্থের বলে আড়াআড়ি শট খেলতে গিয়ে বল তার ব্যাটের কানায় লাগে। উইকেটের পেছনে ক্যাচ দিয়ে তাকে ফিরতে হয়।
 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!