ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

৪২ বছর পর চেন্নাইতে যে রেকর্ড গড়ল বাংলাদেশ 

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫৮, ১৯ সেপ্টেম্বর ২০২৪
৪২ বছর পর চেন্নাইতে যে রেকর্ড গড়ল বাংলাদেশ 
ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে টসের পূর্ব মুহূর্তে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত

ভারতের বিপক্ষে খানিক আগে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আর তাতেই চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে দীর্ঘ ৪২ বছর পর টেস্টে কোনো দল টসে জেতার পর ফিল্ডিং বেছে নেয়ার নজির গড়ল।

১৯৮২ সালের ১৩ জানুয়ারি চেন্নাইতে (তৎকালীন মাদ্রাজ) স্বাগতিকদের সঙ্গে খেলতে নামা ইংল্যান্ড টসে জিতে ফিল্ডিংয়ে নামার সিদ্ধান্ত নিয়েছিল। টেস্টটি শেষ পর্যন্ত ড্র হয়। এরপর ভেন্যুটিতে একটানা ২০ টেস্টে টস জয়ী অধিনায়ক বারবার আগে ব্যাটিং করাটাই সঠিক বিবেচনা করেছিলেন।

প্রায় এক শতাব্দী পুরনো চেন্নাইয়ের চিপকে অবস্থিত এম এ চিদাম্বরম স্টেডিয়ামের পিচ স্পিন বান্ধব হিসেবেই পরিচিত। ভেন্যুটিতে লাল এবং কালো দুই ধরনের মাটির পিচই রয়েছে। বাংলাদেশ-ভারত টেস্টটি লাল মাটির পিচে গড়াচ্ছে। পিচে শুরুর দিকে পেসাররা সহায়তা পেতে পারেন ভেবেই টাইগার অধিনায়ক শান্ত আগে ফিল্ডিংয়ে নামাটাকে সঠিক বলে মনে করেছেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!