ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের দুই টেস্টের ভেন্যু চূড়ান্ত

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১০:০১, ১২ সেপ্টেম্বর ২০২৪
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের দুই টেস্টের ভেন্যু চূড়ান্ত
ফাইল ছবি

রাজনৈতিক অস্থিরতার কারণে নারীদের টি-২০ বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরে গেছে। এরই মধ্যে জানা গেছে, বাংলাদেশে টেস্ট সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা আসবে কিনা, তা আগামী সপ্তাহে নিশ্চিত করবে দেশটির ক্রিকেট বোর্ড।

দক্ষিণ আফ্রিকা সফর নিশ্চিত না হলেও সিরিজের দুই টেস্ট কোন কোন ভেন্যুতে হবে তা চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি সূত্রে জানা গেছে, সব ঠিক থাকলে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১৬ অক্টোবর বাংলাদেশে পা দেবে প্রোটিয়ারা। ২১ অক্টোবর শুরু হওয়া প্রথম টেস্টটি অনুষ্ঠিত হবে মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে।

Advertisement

দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু ২৯ অক্টোবর, ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। দুই টেস্ট খেলে ৩ নভেম্বর বাংলাদেশ ছাড়বে প্রোটিয়ারা।

২০১৫ সালে বাংলাদেশে শেষবার এসেছিল দক্ষিণ আফ্রিকা। তখন পূর্ণাঙ্গ সিরিজ খেলতেই এসেছিল তারা। বাংলাদেশ টি-২০ সিরিজ হেরেছিল ২-০ ব্যবধানে। তবে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল টাইগাররা। বৃষ্টির কারণে দুই ম্যাচের টেস্ট সিরিজের দুইটিই ড্র হয়।

এদিকে দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ সফরে আসবে কিনা তা আগামী সপ্তাহে জানা যাবে। যদি বাংলাদেশ সফরে আসেও, তবে টেস্ট সিরিজ খেলতে আসার সিদ্ধান্ত নেয়ার পূর্ণ স্বাধীনতা ক্রিকেটারদের ওপর ছেড়ে দেবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!