সান্তিয়াগো বার্নাব্যুতে শনিবার ৫৮ মিনিটে ডান পায়ের শটে রিয়ালকে সমতায় ফেরান দানি কারভাহাল। ৭৫ মিনিটে লস ব্লাংকোসদের এগিয়ে দেন রদ্রিগো। তিন মিনিট পর কিলিয়ান এমবাপ্পের পাসে বল নিয়ে লক্ষ্যভেদ করেন বদলি খেলোয়াড় হিসেবে নামা ভিনিসিয়াস জুনিয়র।
নির্ধারিত সময়ের শেষ মিনিটে পেনাল্টি কিকে গোল করে ব্যবধান বাড়িয়ে নেন এমবাপ্পে। একুশ শতকে রিয়ালের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে টানা তিন লিগ ম্যাচে তিনি পেনাল্টি থেকে নিশানাভেদে সক্ষম হলেন।
.png)
এ জয়ের ফলে ৬ খেলায় ১৪ পয়েন্ট নিয়ে লা লিগার টেবিলের দুইয়ে রিয়াল। এক ম্যাচ কম খেলে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।