চেন্নাইয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আমরা কোন কম্বিনেশনে যাব, কোন ফরমেশনে আমরা টিমটা সাজাব, সেখানে আমরা দেখব উইকেটটা কেমন, আমরা কন্ডিশনটা দেখে জাজমেন্টে যাব। সেখানে স্ট্র্যাজেটি পরিবর্তনের প্রয়োজন হলে আমরা করতেই পারি।‘
এদিকে সাকিব আল হাসানকে পাওয়া নিয়েও খানিকটা সংশয় আছে। তার ফিটনেস নিয়ে শঙ্কা এখনও কাটেনি। তবে শেষ মুহূর্ত পর্যন্ত তার জন্য অপেক্ষা করবে দল। সবকিছু বিবেচনা করে খেলার মতো ফিট থাকলে নিশ্চিতভাবেই একাদশে থাকবেন এই অলরাউন্ডার।
.png)
হান্নান বলেন, ‘আমরা টিম সাজাতে গেলে সাকিবকে যদি আমাদের প্রয়োজন হয় সে খেলবে। আর যদি মনে হয় এই মুহূর্তে সাকিবকে ছাড়া… সেটাও হতে পারে। সাকিব কিন্তু অন্য সংস্করণও খেলে, সে জায়গা থেকে জানেন সামনে তিনটা টি-২০ রয়েছে, সেটাও বিবেচনায় থাকবে।'
তিনি যোগ করেন, 'যেহেতু চারদিন আছে, দুই দিন আমরা মাঠে থাকব, সবকিছু বিবেচনায় নিয়ে সেখানে আমরা আরো নিবিড় পর্যবেক্ষণ করব। তার ব্যাটিং-বোলিং জাজ করার চেষ্টা করব, তার কাছ থেকে মতামত নেব, তারপর সিদ্ধান্তে আসব।’