ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সাকিবকে ঘিরে অনিশ্চয়তা নিয়ে মুখ খুললেন হাথুরুসিংহে  

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:২৮, ২৫ সেপ্টেম্বর ২০২৪
সাকিবকে ঘিরে অনিশ্চয়তা নিয়ে মুখ খুললেন হাথুরুসিংহে  
সাকিব আল হাসান

চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে কম বোলিং করায় আসে সাকিব আল হাসানের ইনজুরির সংক্রান্ত আলোচনার সূত্রপাত। ধারাভাষ্যকার মুরালি কার্তিক জানান, আঙুলে ব্যথার জন্য সাকিব বোলিং কম করছেন। এরপরই শুরু হয় নানা গুঞ্জন।

তবে কানপুরে সিরিজের ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের আগে টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে জানালেন ভিন্ন তথ্য। বুধবার দলের অনুশীলন শেষে গণমাধ্যমের সঙ্গে তিনি এ ব্যাপারে মুখ খোলেন।

হাথুরুসিংহে বলেন, ‘সাকিবের চোটের ব্যাপারে অফিশিয়ালি আমার কিছু জানা নেই। সাকিবকে নিয়ে এই মুহূর্তে কোনো অনিশ্চয়তা নেই। আমি ফিজিও কিংবা কারও কাছ থেকে এ বিষয়ে কিছু শুনিনি।’

Advertisement

এর আগে গত সোমবার চেন্নাইয়ে টিম হোটেলে বিসিবির নির্বাচক হান্নান সরকার জানান, ম্যাচের আগে সাকিব শতভাগ ফিট ছিলেন। কিন্তু ম্যাচে বোলিংয়ের সময় আঙুলে ব্যথা অনুভব করেন। কানপুরে দ্বিতীয় টেস্টের আগে সাকিবকে বেশ ভালোভাবে পর্যবেক্ষণ করা হবে।

এই নির্বাচক বলেন, ‘অনেকেই অনেকভাবে এক্সপ্লেইন করার চেষ্টা করছে। কিন্তু আমরা ম্যাচের আগে ফিজিওর শতভাগ ক্লিয়ারেন্স নিয়েই তাকে দলে রেখেছি। তখন শতভাগ ফিটই ছিল।‘পরের ম্যাচের আগে সময় আছে, আমরা তাকে নিয়ে চিন্তা করব। আপনি সরাসরি চোট বলতে পারবেন না। কিছু ছোট ছোট ব্যাপার থাকে, যে আঙুলটায় অসুবিধা হয়েছিল, সেটা ম্যাচের আগে সে ফিল করতে পারেনি।’

হান্নান আরো বলেন, ‘বোলিং করা শুরু করার পর ফিল করেছে। সেই আঙুলে আবার বল লেগেছে। সেদিক থেকে কিছুটা তো ব্যথা রয়েছে। যেহেতু সেকেন্ড টেস্টের আগে সময় আছে, আমাদেরও দেখার সুযোগ রয়েছে।’

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!