ফিফা বিশ্বকাপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে ফিফা ফুটসাল বিশ্বকাপের শিরোপাও ঘরে তোলার সুযোগ। যে জন্য পাড়ি দিতে হবে আর মাত্র দুটি ধাপ। ফুটসাল বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামছে আলবিসেলেস্তেরা।
আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায় কোয়ার্টার ফাইনালের খেলায় কাজাখস্তানের মুখোমুখি হবে একবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তাসখন্দের হুমো অ্যারেনায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।
.png)
গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই নকআউট পর্বে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে ইউক্রেনকে ৭-১ গোলে হারায় আর্জেন্টিনা। এরপর আফগানিস্তানকে ২-১ এবং অ্যাঙ্গোলাকে ৯-৫ গোলে হারায় আলবিসেলেস্তেরা।
রাউন্ড অব সিক্সটিনে ক্রোয়েশিয়াকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় আর্জেন্টিনা।
বাংলাদেশ ও সারাবিশ্বের আর্জেন্টিনা সমর্থকরা চাইলেই খেলাটি সরাসরি উপভোগ করতে পারবে। আর্জেন্টিনা-কাজাখস্তান ম্যাচটি সরাসরি দেখা যাবে ফিফা প্লাসে। ম্যাচটি সেখানে বিনামূল্যে দেখা যাবে।
এদিকে কোয়ার্টার ফাইনালের আরেক ম্যাচে ফ্রান্স-প্যারাগুয়ে মুখোমুখি হবে। ম্যাচটি বুখারা ইউনিভার্সাল স্পোর্টস কমপ্লেক্স মাঠে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে।