ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ক্রিকেট মাঠে আবারো মুখোমুখি সাকিব-তামিম

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:০৯, ২ অক্টোবর ২০২৪
ক্রিকেট মাঠে আবারো মুখোমুখি সাকিব-তামিম
তামিম ইকবাল ও সাকিব আল হাসান

যুক্তরাষ্ট্রের সিক্সটি স্ট্রাইক্স টুর্নামেন্টে খেলবেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবাল। ন্যাশনাল ক্রিকেট লিগের (এনসিএল) আয়োজনে আসরটি মাঠে গড়াবে।  টুর্নামেন্টে পার্টনার হিসেবে থাকছে রেড ক্রস। 

ছয় দলের অংশগ্রহণে ১০ ওভারের এই টুর্নামেন্টর পর্দা উঠবে ৪ অক্টোবর, শেষ হবে ১৪ অক্টোবর। অ্যাঞ্জেলস ওয়েভসের হয়ে খেলবেন সাকিব, তামিমের দল টেক্সাস গ্ল্যাডিয়েটর্স। সব ম্যাচের ভেন্যু ইউনিভার্সিটি অব টেক্সাস ডালাস। আসরের বাকি চারটি দল হলো আটলান্টা কিংস, শিকাগো ক্রিকেট ক্লাব, ডালাস লোনস্টার্স ও নিউইয়র্ক লায়ন্স। 

শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় উদ্বোধনী ম্যাচে তামিমের দল টেক্সাস গ্ল্যাডিয়েটর্সের প্রতিপক্ষ ডালাস লনেস্টারস। পর দিন স্থানীয় সময় সকাল ১০টায় নিউইয়র্ক লায়ন্সের বিপক্ষে খেলবে সাকিবের দল লস অ্যাঞ্জেলস ওয়েভস। ৬ অক্টোবর স্থানীয় সময় সকাল ১০টায় দেখা হবে সাকিব ও তামিমের দল একে অন্যের মুখোমুখি হবে। 

Advertisement

তামিমের দল গ্ল্যাডিয়েটর্সের কোচ পাকিস্তানের সাবেক ক্রিকেটরা মঈন খান, অধিনায়ক শহিদ আফ্রিদি। স্কোয়াডে আরো আছেন শ্রীলঙ্কার কুশাল পেরেরা, অস্ট্রেলিয়ার জেসন বেরেনডর্ফ, অ্যাস্টন অ্যাগার, ভারতের আরপি সিং ও পাকিস্তানের ওয়াহাব রিয়াজ। 

অপরদিকে, সাকিবের ওয়েভসের কোচ আন্তর্জাতিক ক্রিকেটে সুপরিচিত মিকি আর্থার। মি, অলরাউন্ডার সতীর্থ হিসেবে পাকিস্তানের রুম্মান রায়েস, আয়ারল্যান্ডের হ্যারি টেক্টর, ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস, ইংল্যান্ডের টাইমল মিলস, আফগানিস্তানের হাশমতউল্লাহ শহিদি ও অস্ট্রেলিয়ার জো বার্নসকে পাবেন।
 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!