মঙ্গলবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনে পৌঁছেছে এস এম শফিউদ্দিন আহমেদের পদত্যাগ পত্র। বুধবার সেই পত্র পেয়েছেন বিওএ মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ সামছুল আলম খান (অব.)।
বিওএ নির্বাহী কমিটির মেয়াদ ৪ বছর। বর্তমান কমিটির আরো এক বছরের বেশি সময় রয়েছে। সেনাপ্রধান হিসেবে অবসর গ্রহণের পর বিওএ সভাপতি পদ থেকে পদত্যাগ করেন। পরবর্তীতে নতুন সেনাপ্রধান সভাপতি নির্বাচিত হন। এবারও সেই রীতি অনুযায়ী সভাপতি থেকে পদত্যাগ করেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) এস এম শফিউদ্দিন আহমেদ।
.png)