বুধবার (২ অক্টোবর) উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের হুমো অ্যারেনায় রাতে ম্যাচটি অনুষ্ঠিত হয়। ব্রাজিল ৩-২ গোলে ম্যাচটিতে জয় তুলে নেয়। ব্রাজিলের হয়ে জোড়া গোল করেন দিয়েগো। আর একটি গোল আসে আত্মঘাতী থেকে। ইউক্রেনের হয়ে গোল দুটি করেন ইহোর করসুন ও ইহোর চেরনিয়াভস্কি।
ইউক্রেনের গোলমুখে ব্রাজিল মোট ৫২টি শট করে, যার ১৬টিই ছিল লক্ষ্যে। অন্যদিকে ইউক্রেন করে ৫০টি শট, যার ১২টিই ছিল লক্ষ্যে। তবে ম্যাচে আত্মঘাতী গোলটিই জয়-পরাজয়ের ব্যবধান গড়ে দেয়।
.png)
অথচ ম্যাচের প্রথম হাফে ২-০ গোলে এগিয়ে ছিল ইউক্রেন। দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।