৩২ বর্ষী অ্যালিসনের পরিবর্তে ওয়েভারটন পেরেইরা দা সিলভাকে সেলেসাওদের দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আগে আহত ডিফেন্ডার গ্লেইসন ব্রেমারের পরিবর্তে পিএসজির লুকাস বেরালদোকে দলে নেয়া হয়।
ব্রাজিলিয়ান গোলরক্ষকের ইনজুরি নিয়ে লিভারপুলের কোচ আর্নে স্লটের শঙ্কা, বেশ কয়েক সপ্তাহ তাকে খেলার বাইরে থাকতে হবে। তার ভাষ্য, ‘সে যেভাবে মাঠ ছেড়েছে তার মানে দাঁড়ায় স্বাভাবিকভাবেই ব্রাজিলের হয়ে খেলতে পারবে না। এরপর প্রথম ম্যাচেও (আন্তর্জাতিক বিরতির পর) তাকে আমরা পাওয়ার আশা করছি না।’
.png)
‘আমার ধারণা, তার মাঠে ফিরতে বেশ কয়েক সপ্তাহ সময় লাগবে। সে আমাদের এক নম্বর গোলরক্ষক, বিশ্বের সেরা গোলরক্ষক। সে চোটে পড়লে তার জন্য ও দলের জন্য বড় ধাক্কা।’
পয়েন্ট টেবিলে ব্রাজিলের অবস্থা মোটেও সুবিধাজনক অবস্থায় নেই। আট ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। দলটি হতাশাজনক পারফরম্যান্সের জন্য প্রচুর সমালোচনার সম্মুখীন হচ্ছে। লাতিন অঞ্চলের দশ দলের বাছাইপর্ব শেষে ছয় দল সরাসরই ২০২৬ বিশ্বকাপের টিকিট কাটবে।
আগামী ১১ অক্টোবর বাংলাদেশ সময় সকাল ৬টায় ব্রাজিলের প্রতিপক্ষ চিলি। পরের ম্যাচে ডরিভাল জুনিয়রের শিষ্যরা পেরুর মুখোমুখি হবে। খেলাটি ১৬ অক্টোবর সকাল ৬টা ৪৫ মিনিটে মাঠে গড়াবে।