ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিপিএলে কোচের দায়িত্বে আশরাফুল!

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:০২, ৮ অক্টোবর ২০২৪
বিপিএলে কোচের দায়িত্বে আশরাফুল!
মোহাম্মদ আশরাফুল

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল সম্প্রতি আইসিসি লেভেল থ্রি কোচিং সার্টিফিকেট পেয়েছেন। নিজের কোচিং অভিজ্ঞতাকে এবার কাজে লাগাতে যাচ্ছেন তিনি। প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে অবসর না নিলেও আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তাকে কোচের দায়িত্বে দেখা যাবে।

সম্প্রতি ক্রিকেটভিত্তিক একটি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে বিপিএলে কোচের দায়িত্ব পালনের বিষয়টি জানান আশরাফুল। তিনি বলেন, ‘কয়েকটা দলের সঙ্গে কাজ করার বিষয়ে কথা হয়েছে। গত বছরও আমার করার কথা ছিল, তবে শেষমেশ তা আর হয়নি।

এরপর একটি বেসরকারি চ্যানেলের হয়ে পুরো আসরে অ্যানালিস্ট হিসেবে কাজ করেছি। এবারও ইচ্ছে আছে কাজ করার, কথা হচ্ছে। খুব সম্ভাবনা আছে এবার বিপিএলে কোচ হিসেবে কাজ করব। রংপুর রাইডার্সই হতে পারে ইনশাআল্লাহ।’

Advertisement

২০২৩ সালের মে মাসে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের আয়োজনে সংযুক্ত আরব আমিরাতে আইসিসি লেভেল থ্রি কোচিং কোর্স সম্পন্ন করেছিলেন আশরাফুল। এর আগে, ২০১২ সালে ইংল্যান্ডে আইসিসি লেভেল টু কোচিং কোর্স শেষ করেছিলেন তিনি।

২০০১ সালে মাত্র ১৭ বছর বয়সে টেস্ট ক্রিকেটে অভিষেক হওয়া মোহাম্মদ আশরাফুল দ্রুতই বিশ্ব ক্রিকেটে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করে তিনি বাংলাদেশের ক্রিকেটে অমর হয়ে যান।

ক্যারিয়ারের উত্থান-পতনের মাঝে ২০১৩ সালে বিপিএলে ফিক্সিং কেলেঙ্কারির কারণে নিষিদ্ধ হন প্রতিভাবান এই ক্রিকেটার। এরপর ক্রিকেটে ফিরলেও নিজেকে আর সেভাবে মেলে ধরতে পারেননি।

২০০১ থেকে ২০১৩ অব্দি বাংলাদেশের জার্সিতে ৬১ টেস্ট, ১৭৭ ওয়ানডে ও ২৩ টি-২০ খেলেছেন মোহাম্মদ আশরাফুল। রান করেছেন যথাক্রমে ২৭৩৭, ৩৪৬৮ ও ৪৫০। ৯টি আন্তর্জাতিক সেঞ্চুরির মালিক আশরাফুলের নামের পাশে আছে ৪৭ আন্তর্জাতিক উইকেটও।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!