[ খেলা ]
ম্যাচের মাঝেই পাকিস্তানের স্কোয়াড থেকে দুই ক্রিকেটার বাদ
ফাইল ছবি
মুলতানে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলছে পাকিস্তান। ম্যাচের প্রথম দিনই স্কোয়াডের দুই ক্রিকেটারকে বিশ্রামে পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পিসিবি জানিয়েছে, তাদের স্কোয়াড থেকে ছুটি পেয়েছেন লেগ-স্পিনার জাহিদ মাহমুদ এবং বাঁহাতি অর্থোডক্স নোমান আলি।
ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের এই সিরিজের প্রথমটির জন্য শুধুমাত্র তিনজন রিজার্ভ খেলোয়াড়কে দলে রেখেছে পাকিস্তান। তারা হলেন মোহাম্মদ হুরায়রা, সরফরাজ আহমেদ এবং মীর হামজা।
.png)
স্বাগতিক পাকিস্তান শুধুমাত্র প্রথম টেস্টের জন্য তাদের স্কোয়াড ঘোষণা করেছিল। ১৫ সদস্যের দল ঘোষণা করার একদিন পর লেগ-স্পিনার জাহিদ মাহমুদকে যুক্ত করা হয়।
নোমান আলি স্কোয়াড ডাক পেয়েছিলেন লম্বা সময় পর। সেরা একাদশে জায়গা না পাওয়ায় তাকেও ছুটি দেওয়া হয় প্রথম টেস্টের স্কোয়াড থেকে। বাংলাদেশের বিপক্ষে সবশেষ দুই টেস্টের সিরিজের জন্যও তাকে দলে রাখা হয়নি।
পাকিস্তান তাদের স্কোয়াড কমিয়ে ১৫ তে নামিয়েছে। ইনজুরড খুররম শাহজাদকে নোমান আলির জায়গায় ডাকা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!