ভারতের বিপক্ষে নীতিশ কুমারের ক্যাচ ফেলে দেওয়া সত্ত্বেও টাইগার উইকেটরক্ষকের পক্ষে এভাবেই সাফাই গাইলেন নিক পোথাস। বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ তার ফর্ম নিয়ে উদ্বিগ্ন নন।
দ্বিতীয় টি-২০ ম্যাচে ভারতের ইনিংসের পঞ্চম ওভারে নীতিশ ব্যক্তিগত ৫ রানে ক্যাচ দিয়ে পেয়েছিলেন জীবন। তানজিম হাসান সাকিবের শর্ট ডেলিভারিতে পুল করতে গিয়েছিলেন। বল তার ব্যাটে লেগে উইকেটের পেছনে চলে যায়। লাফিয়ে বল ধরার চেষ্টায় লিটন তা গ্লাভসে ছোঁয়া লাগাতে পারলেও ধরতে ব্যর্থ হন।
.png)
সুযোগ কাজে লাগিয়ে রিংকু সিংয়ের সঙ্গে ইশ গজে ঝড় তুলে চতুর্থ উইকেটে ১০৮ রানের জুটি গড়ে ভারতকে বিশাল সংগ্রহের পথে এগিয়ে নেন নীতিশ। মুস্তাফিজুর রহমানের বলে এক্সট্রা কভারে মেহেদী হাসান মিরাজের ক্যাচে পরিণত হয়ে ড্রেসিংরুমে ফেরার আগে ৩৪ বলে ৪টি চার ও ৭ ছক্কায় ৭৪ রানের ইনিংস খেলেন। লিটনের ক্যাচ মিসের মূল্য বাংলাদেশকে তাই দিতে হয়েছিল।
শেষ ম্যাচের আগে জয়ের আশা ছাড়তে চান না পোথাস। তার ভাষ্য, ‘টি-২০ ফরম্যাট আসলে দলগুলোকে কাছাকাছি এনে দেয়। ফল দেখলে আসলে আমি জানি লোকে অনেক কিছু প্রত্যাশা করে। আমাদের ড্রেসিংরুমে নিজস্ব মানদণ্ড আছে। আমরা সেসব করে যাব সময়ের মধ্যে, লম্বা সময়ের মধ্যে সেগুলো অর্জন করতে চাইবো, তখনই পারফরম্যান্স উন্নত হবে। আমরা জানি কী করতে চাইছি। হয়তো সবই অর্জন করতে পারিনি। আগের ম্যাচে তাসকিন দারুণ করেছে। আমরা সবসময় জিততে পারি।’