ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

রিপার সঙ্গে এইচএসসিতে উত্তীর্ণ সাফে খেলতে যাওয়া আফঈদা 

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:১১, ১৫ অক্টোবর ২০২৪
রিপার সঙ্গে এইচএসসিতে উত্তীর্ণ সাফে খেলতে যাওয়া আফঈদা 
শাহেদা আক্তার রিপা ও আফঈদা খন্দকার

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল দেশ ছাড়ার ঘণ্টাখানেক পর সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। স্কোয়াডে থাকা দুই ফুটবলার নেপালে পৌঁছানোর পর পেয়েছেন কৃতকার্য হওয়ার খবর।

আগেই জানা গিয়েছিল, বিকেএসপি থেকে পরীক্ষায় অংশ নেওয়া ফরোয়ার্ড শাহেদা আক্তার রিপা জিপিএ ৩.৭৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। বাফুফে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে রিপার সঙ্গে জিপিএ ৪.৩৩ পেয়ে উত্তীর্ণ হয়েছেন ডিফেন্ডার আফঈদা খন্দকার।

মঙ্গলবার  ২৩ সদস্যের দল সকাল সাড়ে ১০টায় বিমানযোগে ঢাকা ত্যাগ করে। বেলা ১১টার দিকে প্রকাশিত হয় এইচএসসির ফল। স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় (বাংলাদেশ সময় দুপুর বেলা ১১টা ৪৫ মিনিট) বাঘিনীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ হিমালয়ের দেশ নেপালে অবতরণ করে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!