দেশের রাজনৈতিক পটভূমি পরিবর্তনের পর হাথুরুসিংহেকে সরিয়ে দেওয়ার দাবি জোরালো হয়। অবশেষে মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে বোর্ড সভাপতি ফারুক আহমেদ তাকে বরখাস্তের সিদ্ধান্তের কথা জানান।
গত বছর ওয়ানডে বিশ্বকাপে এক ক্রিকেটারকে লাঞ্চিত করা এবং অনুমতি ছাড়া অতিরিক্ত ছুটি কাটানোর দায়ে হাথুরুসিংহেকে বরখাস্তের কারণ হিসেবে বিসিবি সভাপতি উল্লেখ করেন। তবে দেশের বেসরকারি এক টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি অস্বীকার করেছেন হাথুরুসিংহে। তিনি পরিষ্কারভাবে জানান, ২০২৩ বিশ্বকাপে ক্রিকেটারকে শারীরিকভাবে লাঞ্চিত করার অভিযোগ ভিত্তিহীন।
অভিযোগ ছিল, ওয়ানডে বিশ্বকাপ চলাকালে স্পিনার নাসুম আহমেদের গায়ে হাত তোলেন হাথুরুসিংহে। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের সময় সেই ঘটনাটি ঘটেছিল। বিরতির সময় একাদশের বাইরে থাকা নাসুমকে পানি নিয়ে মাঠে যেতে বলেন কোচ হাথুর। সবকিছু গুছিয়ে পানি নিয়ে মাঠে যেতে নাসুমের ৩০ সেকেন্ড দেরি হয়। যে কারণে তাকে চড় মারেন হেড কোচ।
.png)
জানা যায়, হাথুরুসিংহের এমন আচরণে সেদিন কান্নায় ভেঙে পড়েছিলেন নাসুম। এমন আপত্তিকর ব্যবহারের প্রতিবাদ জানিয়েছিলেন দলের ট্রেইনার এবং বোলিং কোচ অ্যালান ডোনাল্ড।