[ খেলা ]
অ্যাশেজের সূচি চূড়ান্ত, ব্রিজবেনে দিবারাত্রির টেস্ট
ফাইল ফটো
আগামী মৌসুমের অ্যাশেজ সিরিজের সূচি চূড়ান্ত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। পার্থে স্কারবোরো বিচে এক অনুষ্ঠানে ঘোষিত হয় সূচি।
পাঁচ ম্যাচ টেস্টের অ্যাশেজ ২১ নভেম্বর পার্থে শুরু, ৪ জানুয়ারি সিডনি টেস্ট দিয়ে শেষ হবে শতবর্ষী পুরনো মর্যাদার এই লড়াই। ২০২৩ সালে ইংল্যান্ডের মাটিতে সিরিজ ড্র করায় অ্যাশেজ এখন অজিদের দখলে রয়েছে।
ব্রিজবেনে দ্বিতীয় টেস্ট হবে দিবারাত্রির। অ্যাশেজের ২০১৭-১৮ এবং ২০২১-২২ মৌসুমে দিবারাত্রির টেস্ট আয়োজন করে এবারের তৃতীয় টেস্টের ভেন্যু অ্যাডিলেড। মেলবোর্নে ২৬ ডিসেম্বর মাঠে গড়াবে চতুর্থ টেস্ট।
.png)
অ্যাশেজের সূচি
প্রথম টেস্ট: ২১-২৫ নভেম্বর (পার্থ স্টেডিয়াম)
দ্বিতীয় টেস্ট: ৪-৮ ডিসেম্বর (দ্য গ্যাবা, দিবারাত্রি)
তৃতীয় টেস্ট: ১৭-২১ (অ্যাডিলেড ওভাল)
চতুর্থ টেস্ট: ২৬-৩০ ডিসেম্বর (মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড)
পঞ্চম টেস্ট: ৪-৮ জানুয়ারি (সিডনি ক্রিকেট গ্রাউন্ড)
ডেইলি-বাংলাদেশ/শুভ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!