ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

টুখেল বললেন, ‘আমি গর্বিত বোধ করছি’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:০০, ১৬ অক্টোবর ২০২৪
টুখেল বললেন, ‘আমি গর্বিত বোধ করছি’
থমাস টুখেল

গুঞ্জনকে সত্যি প্রমাণ করে ইংল্যান্ড ফুটবল দলের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন থমাস টুখেল। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে তিনি থ্রি লায়নদের দায়িত্ব সামলাবেন। ১৮ মাসের চুক্তিতে ৫১ বর্ষী জার্মান ম্যান ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ পর্যন্ত এই পদে থাকবেন।

বুধবার (১৬ অক্টোবর) ওয়েম্বলি স্টেডিয়ামে একটি সংবাদ সম্মেলনে টুখেলকে কোচ হিসেবে নিয়োগের ঘোষণা আসে। যদিও তার সঙ্গে গত ৮ অক্টোবর চুক্তি সেরেছে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।

টুখেল তৃতীয় বিদেশি কোচ হিসেবে ইংল্যান্ডের দায়িত্ব সামলাবেন। তার আগে সুইডেনের সভেন-গোরান এরিকসন এবং ইতালিয়ান ফ্যাবিও ক্যাপেলো ডাগআউটে দায়িত্ব সামলেছেন।

Advertisement

ক্লাব ফুটবলে দারুণ সফল এই কোচ তার প্রতিক্রিয়ায় বলেন, ‘ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেওয়ার সম্মান দেওয়ার জন্য আমি গর্বিত বোধ করছি। এই দেশের ফুটবলের সঙ্গে আমি অনেক দিন ধরেই ব্যক্তিগত সংযোগ অনুভব করেছি। এর মধ্যে অসাধারণ সব মুহূর্ত এখানে আমি পেয়েছি।

‘ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়া অনেক বড় ব্যাপার। এই বিশেষ ও মেধাবী খেলোয়াড়দের সঙ্গে কাজ করাটা দারুণ রোমাঞ্চকর।’

২০০৭ সালে কোচিংয়ে নাম লিখিয়ে তিনি বরুশিয়া ডর্টমুন্ড, পিএসজি, চেলসি ও বায়ার্ন মিউনিখের মতো ক্লাবের দায়িত্বে ছিলেন। টুখেলের অধীনে ডর্টমুন্ড জিতেছিল লিগ কাপ। পিএসজি ফরাসি লিগের দুটি শিরোপাসহ ৬টি ট্রফি উঁচিয়ে ধরে। তার হাত ধরেই প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠে পিএসজি।

২০২১ সালের জানুয়ারিতে ফ্র্যাংক ল্যাম্পার্ডের স্থানে জায়গা পেয়ে ঐ মৌসুমে চেলসিকে চ্যাম্পিয়ন্স লিগ ট্রফির শিরোপা জয়ের কারিগর ছিলেন। ইংলিশ ক্লাবটি তার আমলে উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকা চ্যাম্পিয়ন হয়। 

এফএ’র প্রধান নির্বাহী মার্ক বুলিংহ্যাম বলেছেন, ‘থমাস ও দলের এখন একটাই লক্ষ্য। ২০২৬ বিশ্বকাপ জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করা।’
 

ডেইলি-বাংলাদেশ/শুভ
ট্যাগ: থমাস টুখেল
লিংক সফলভাবে কপি হয়েছে!