সিনিয়র ফটো সাংবাদিক শোয়েব মিথুনের মৃত্যুতে বিসিবির গভীর শোকাহতের বিষয়টি জায়ান্ট স্ক্রিনে উল্লেখ ছিল। অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম-এ তিনি কর্মরত ছিলেন।
গত সোমবার (২১ অক্টোবর) বিকেলে পর শোয়েব ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে ক্রীড়াঙ্গন ও গণমাধ্যমে নেমেছে শোকের ছায়া।
বাফুফেও আনুষ্ঠানিক শোক প্রকাশ করেছে। ক্রীড়া সাংবাদিকরা ও তার নিকটজন্দের অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশের পাশাপাশি অতীত স্মৃতি স্মরণ করছেন। অত্যন্ত ব্যথিত শোয়েবকে হারিয়ে।
.png)