মিরপুর টেস্টের তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে এসেছিলেন বাংলাদেশ দলের স্পিন কোচ মুশতাক আহমেদ। রিশাদের প্রশংসা তার মুখে খরেছে। টেস্টে তাকে ব্যবহারে দেন পরামর্শ।
‘আমার মনে হয় সে বাংলাদেশের খুব ভালো ভবিষ্যৎ, বিশেষ করে সাদা বলে। বিশ্বকাপে তো দেখলেনই। বিশ্বের সব ফ্র্যাঞ্চাইজি লিগে, আন্তর্জাতিক পর্যায়ে তার উপর নজর রয়েছে। সে আপনাকে উইকেট এনে দিতে পারে। যেকোনো সময় ম্যাচ জেতাতে পারে।’
.png)
লাল বলের ক্রিকেটে রিশাদকে দ্রুতই দেখতে চান কিনা, এমন প্রশ্ন মুশতাকের কাছে রাখা হয়েছিল। জবাবে তিনি বলেন, ‘দারুণ স্পিন, ভালো গতি, ড্রিফট, লম্বা একজন লেগ স্পিনার। ভালো গুগলি দেওয়া শিখছে। তাকে প্রথম শ্রেণির ক্রিকেট খেলতে হবে। ভালোভাবে ৪-১০ ওভার করার সঙ্গে ওকে ২৫ ওভার করাও শিখতে হবে। সেটা শুধু প্রথম শ্রেণির ক্রিকেটেই সম্ভব।’
জাতীয় দলের হয়ে ২৭ টি-২০ ম্যাচে রিশাদের শিকার ৩২ উইকেট। তিন ওয়ানডেতে খেলা এই লেগস্পিনার একটি উইকেটের মুখ দেখেছেন।