দুই ম্যাচে এক জয় ও এক ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন ‘এ’। সমান ম্যাচে এক জয় ও এক হারে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ ভারত। ‘বি’ গ্রুপে তিন খেলায় সমান ৭ পয়েন্ট পেলেও গোল পার্থক্যে গ্রুপ চ্যাম্পিয়ন স্বাগতিক নেপাল ও রানার্সআপ ভুটান।
আগামী রোববার (২৭ অক্টোবর) প্রথম সেমিফাইনালে বাঘিনীদের বিপক্ষে খেলবে ভুটান। বাংলাদেশ সময় দুপুর পৌনে ২টায় কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে খেলাটি শুরু হবে। একইদিন সন্ধ্যা পৌনে ৬টায় দ্বিতীয় সেমিফাইনালে নেপালের মুখোমুখি হবে ভারত। শেষ চারের লড়াইয়ে জয়ী দুই দল ৩০ অক্টোবর খেলবে ফাইনাল, ম্যাচ শুরুর সময় সন্ধ্যা পৌনে ৬টা।
.png)
দুই বছর আগেও সাফের সেমিতে ভুটানের সঙ্গে খেলেছিল বাংলাদেশ, সেবার ৮-০ গোলে তাদের বিধ্বস্ত করেছিল সাবিনা খাতুনের দল। যদিও এবার হিমালয়ের দেশটি আগের চেয়ে সামর্থ্যের বিচারে শক্তিশালী। গ্রুপপর্বের শেষ খেলায় তারা মালদ্বীপকে ১৩-০ গোলে উড়িয়ে দিয়েছে।
বৃহস্পতিবার গণমাধ্যমকে সাবিনা এ প্রসঙ্গে বলেন, ‘প্রতিপক্ষ আসলে এখানে সবকটা দলই খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। আজকে ভুটানকে দেখেন, মালদ্বীপের সঙ্গে ১৩ গোল দিইয়েছে। প্রতিটা প্রতিপক্ষ আসলে আনপ্রেডিক্টেবল। যেই আসুক না কেন, আমাদের চেষ্টা থাকবে, গতকাল (ভারতের বিপক্ষে) যে ম্যাচটা খেলেছে মেয়েরা, সেভাবেই হোক। মেয়েদের কম্বিনেশন নিয়ে অনেকেই প্রশংসা করেছে।’