[ খেলা ]
চট্টগ্রাম টেস্টের স্কোয়াডে নেই তাসকিন
তাসকিন আহমেদ
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য বাংলাদেশ স্কোয়াডে এসেছে একটি পরিবর্তন। পেস আক্রমণে তাসকিন আহমেদের পরিবর্তে জায়গা পেয়েছেন সৈয়দ খালেদ আহমেদ।
বিসিবি বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৫ জনের স্কোয়াড ঘোষণা করে। প্রথম টেস্টে একাদশে না থাকা তাসকিনকে পারফরম্যান্সের জন্য বাদ দেওয়া হয়নি। সামনের ব্যস্ত সূচির জন্য তাকে বিশ্রাম দেওয়া হয়েছে।
ভারত সফরে ১৬ সদস্যের স্কোয়াডে ছিলেন খালেদ। প্রোটিয়াদের সঙ্গে মিরপুর টেস্টে দলের সঙ্গে না থাকলেও এক ম্যাচ পরই আবার ফিরলেন।
.png)
আগামী মঙ্গলবার (২৯ অক্টোবর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় টেস্ট। শনিবার ম্যাচটি খেলতে বন্দর নগরীতে যাবে বাংলাদেশ দল।
বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ, নাহিদ রানা, হাসান মুরাদ, সৈয়দ খালেদ আহমেদ।
ডেইলি-বাংলাদেশ/শুভ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!