তারই অংশ হিসেবে এবার রংপুর রাইডার্স দলে ভিড়িয়েছে আফগানিস্তানের তরুণ ক্রিকেটারকে। যিনি আফগানিস্তানের ঘরোয়া ক্রিকেটে এক ওভারে ৭ ছক্কা হাঁকিয়ে আলোচনায় এসেছিলেন।
চমক জাগানো এই বাঁ হাতি ওপেনারের নাম সিদিকুল্লাহ অটল। চলমান ইমার্জিং এশিয়া কাপেও দুর্দান্ত ছন্দে আছেন এ ক্রিকেটার। ২৩ বছর বয়সী অটলের আন্তর্জাতিক ক্যারিয়ার অবশ্য এখনো সমৃদ্ধ না।
.png)
আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে আফগানিস্তানের জার্সি গায়ে মাত্র ৬ টি-২০ ম্যাচ খেলেছেন অটল। সেখানে ৮৩.৭২ স্ট্রাইকরেটে করেছেন মাত্র ৭২ রান। তারপরও তার মারকুটে ব্যাটিংয়ের জন্য তিনি বিশ্ব ক্রিকেটে আলোচনার শীর্ষে।
শুক্রবার (২৫ অক্টোবর) ভেরিফায়েড ফেসবুক পেইজে অটলকে অন্তর্ভূক্তির বিষয়টি নিশ্চিত করে রংপুর। যেখানে তারা লিখেছে, সিদিকুল্লাহ অটলকে রংপুর রাইডার্স পরিবারে স্বাগতম! সামনে অপেক্ষা করছে রোমাঞ্চকর এক মৌসুম!
প্রসঙ্গত, আগামী ২৭ ডিসেম্বর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের পর্দা উঠছে। একনজরে রংপুর রাইডার্স স্কোয়াড-
নুরুল হাসান সোহান, সিদিকুল্লাহ অটল, শেখ মাহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, অ্যালেক্স হেলস, ইফতেখার আহমেদ, খুশদিল শাহ, নাহিদ রানা, সাইফ হাসান, সৌম্য সরকার, রাকিবুল হাসান, রেজাউর রহমান, ইরফান শুক্কুর, কামরুল ইসলাম, তৌফিক খান, আকিফ জাভেদ ও কার্টিস ক্যাম্ফার।