ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
ইমার্জিং এশিয়া কাপ

ভারতকে হারিয়ে ফাইনালে শ্রীলংকার প্রতিপক্ষ আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:১১, ২৬ অক্টোবর ২০২৪
ভারতকে হারিয়ে ফাইনালে শ্রীলংকার প্রতিপক্ষ আফগানিস্তান
ফটো- সংগৃহীত

ইমার্জিং এশিয়া কাপে ভারত ‘এ’ দলকে ২০ রানে হারিয়ে ফাইনালে উঠেছে আফগানিস্তান ‘এ’ দল। এর আগে প্রথম সেমিফাইনালে পাকিস্তান ‘এ’ দলকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট কাটে শ্রীলংকা ‘এ’ দল। আগামী রোববার শিরোপা নির্ধারণী ম্যাচে লঙ্কানদের মুখোমুখি হবে আফগানরা।

ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে শুক্রবার আগে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৪ উইকেটে ২০৬ রানের বড় পুঁজি পায় আফগানিস্তান। জবাবে ৭ উইকেট হারিয়ে ১৮৭ রানে থামে টিম ইন্ডিয়া তুলতে পারে ভারত।

উদ্বোধনী জুটিতে ১৩৭ রান যোগ করেন ওপেনার জুনাইদ আকবরি ও সিদিকুল্লাহ আটাল। জুনাইদ ৪১ বলে ৬৪ রানের ইনিংস খেলেন। ভারতীয় বোলারদের তুলোধুনো করে ৫২ বলে ৮৩ রান করেন সিদিকুল্লাহ। ২০ বলে ৪১ রানের ঝোড়ো ইনিংস খেলেন করিম জানাত।

Advertisement

২০৭ রানের বড় লক্ষ্য তাড়ায় ৪৮ রানেই ৩ টপঅর্ডারকে হারায় ভারত। আয়ুশ বাদানির ২৪ বলে ৩১ আর রামানদ্বীপ সিংয়ের ৩৪ বলে ৬৪ রানের ঝড়ো ইনিংস খেললেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। 

এর আগে প্রথম সেমিফাইনালে আগে ব্যাটিংয়ে নামা পাকিস্তান ৯ উইকেটে ১৩৫ রান তোলে। জবাবে শ্রীলংকা ২১ বল হারিয়ে ৩ উইকেট খুইয়ে জয় পায়। 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!