ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৩৩, ২৬ অক্টোবর ২০২৪
বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল
বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে নবনির্বাচিত চার সহ-সভাপতি। ছবি: ডেইলি বাংলাদেশ

ফলাফলটা ছিল প্রত্যাশিত। দেশের ফুটবলের অভিভাবক সংস্থা বাফুফের নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন তাবিথ আউয়াল। আর এতেই কার্যত শেষ হয়ে গেল কাজী সালাউদ্দিনের ১৬ বছরের রাজত্বের অবসান। আগেই সিনিয়র সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ইমরুল হাসান।

সভাপতি পদে তাবিথ আউয়ালের জয় ছিল সময়ের ব্যাপার। তিনি ১২৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দিনাজপুরের ক্রীড়া সংগঠক এ এফ এম মিজানুর রহমান পান মাত্র ৫ ভোট।

বাফুফে নির্বাচনে সহ-সভাপতি পদে ১১৫ ভোট পেয়ে মোহাম্মদ নাসের শাহরিয়ার জায়েদি, ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি ১০৮ ভোট, সাব্বির আহমেদ আরেফ ৯০ ভোট ও ফাহাদ করিম ৮৭ ভোট জয়ী হয়েছেন।

Advertisement

এছাড়া রুম্মান বিন সাব্বির ৬৬ ও শফিকুল ইসলাম মানিক ৪২ ভোট পেয়ে হেরেছেন।

নিবার রাজধানীর একটি হোটেলে সন্ধ্যা ৬টায় ভোটগ্রহণ ও গণনা শেষে আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন।

এর আগে, দুপুর ২টায় ভোটগ্রহণ শুরু হয়। এবারের নির্বাচনে সবমিলিয়ে ২১টি পদের বিপরীতে ৪৬ জন প্রার্থী লড়াই করেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!