[ জাতীয় ]
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি জেনারেল ওয়াকার
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান- ফাইল ফটো
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি পদ থেকে আগেই সরে দাঁড়িয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) এস এম শফিউদ্দিন আহমেদ। গত ২ অক্টোবর বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা বরাবর চিঠি দিয়ে পদত্যাগ করেছিলেন তিনি।
শুক্রবার নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বিনা প্রতিদ্বন্দ্বিতায় এ পদে নির্বাচিত হলেন তিনি।
নির্বাচন কমিশনার মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত সার্কুলারে এমন ঘোষণা দেওয়া হয়েছে।
সার্কুলারে বলা হয়, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচনে একক প্রার্থী হিসেবে জেনারেল ওয়াকার-উজ-জামানকে সভাপতি পদে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ঘোষণা দেওয়া হলো।
ফুটবল ও ক্রিকেট ছাড়াও দেশের অন্যতম শীর্ষ ক্রীড়া সংগঠন বিওএ-তে সভাপতি পদটি নির্বাচিত। এ পদে সেনাপ্রধানরাই দায়িত্ব পালন করে থাকেন। বিওএ নির্বাহী কমিটির মেয়াদ ৪ বছর।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!