ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

লেফটেন্যান্ট তানজিমের জন্য বাংলাদেশ সেনাবাহিনী গর্বিত: সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:২২, ২৫ সেপ্টেম্বর ২০২৪
লেফটেন্যান্ট তানজিমের জন্য বাংলাদেশ সেনাবাহিনী গর্বিত: সেনাপ্রধান
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান- ফাইল ফটো

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশমাতৃকার সেবায় সাহসী সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের আত্মত্যাগ গভীর শ্রদ্ধাভরে স্মরণ করবে বাংলাদেশ সেনাবাহিনী। তরুণ এই সেনা কর্মকর্তার জন্য বাংলাদেশ সেনাবাহিনী গর্বিত।

বুধবার ৩৩ পদাতিক ডিভিশন ও কুমিল্লা এরিয়া পরিদর্শন শেষে কুমিল্লা সেনানিবাসের সব পদবির সেনা সদস্যদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।

বক্তব্যের শুরুতেই লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান জেনারেল ওয়াকার-উজ-জামান।

Advertisement

এছাড়া দেশের চলমান নিরাপত্তা পরিস্থিতির ওপর আলোকপাত করে সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে বিভিন্ন দিক-নির্দেশনা দেন সেনাপ্রধান।

এ সময় ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি, কুমিল্লার এরিয়া কমান্ডার, সেনা সদরের চিফ কনসালটেন্ট জেনারেল, অ্যাডহক সিএসসিসহ সেনাসদর ও কুমিল্লা এরিয়ার ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা, জুনিয়র কমিশন্ড অফিসার ও অন্যান্য পদবির সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এআর/আরআই
লিংক সফলভাবে কপি হয়েছে!