ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

নিউইয়র্ক সফরের আগে ড. ইউনূসের সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৪১, ২২ সেপ্টেম্বর ২০২৪
নিউইয়র্ক সফরের আগে ড. ইউনূসের সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সৌজন্য সাক্ষাৎ

জাতিসংঘ সাধারণ অধিবেশনে (ইউএনজিএ) যোগ দিতে নিউইয়র্ক যাওয়ার আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

রোববার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান সেনাপ্রধান।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন।

৭৯তম জাতিসংঘ সাধারণ অধিবেশনে (ইউএনজিএ) যোগ দিতে সোমবার নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন প্রধান উপদেষ্টা। ২৭ সেপ্টেম্বর অধিবেশনের উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্কে বক্তৃতা দেওয়ার কথা রয়েছে তার।

ড. ইউনূসের নিউইয়র্ক সফরের প্রাক্কালে তার সঙ্গে সাক্ষাৎ করলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!