[ জাতীয় ]
প্রধান উপদেষ্টা নিউইয়র্ক যাচ্ছেন ২৩ সেপ্টেম্বর
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস- ফাইল ফটো
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিত ২৩ সেপ্টেম্বর দেশ ছাড়বেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তার সঙ্গে আরো ৭ সদস্যের একটি প্রতিনিধি দল নিউইয়র্কে যাবেন।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বৃহস্পতিবার এ তথ্য জানান।
জানা গেছে, আগামী ২৪ সেপ্টেম্বর তারা নিউইয়র্ক পৌঁছাবেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে তিনি ২৭ সেপ্টেম্বর বক্তব্য দেবেন। এরপর ঐদিন রাতেই নিউইয়র্ক থেকে ঢাকার পথে রওনা দেবেন।
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ড. মুহাম্মদ ইউনূস
লিংক সফলভাবে কপি হয়েছে!