ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

জেতার জন্যই খেলবে বাংলাদেশ 

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৪১, ২৮ অক্টোবর ২০২৪
জেতার জন্যই খেলবে বাংলাদেশ 
ফটো- বিসিবি

‘লক্ষ্য একটাই থাকবে। জেতার জন্যই খেলবো। পরিস্থিতি কী আসে ম্যাচ গড়ালে, বোঝা যাবে। দল হয়ে খেলার লক্ষ্য থাকবে, ব্যাটিং-বোলিং-ফিল্ডিং যে বিভাগই হোক। আমরা জেতার চেষ্টা করবো।’ 

চট্টগ্রাম টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলীয় ভাবনার বিষয়টি পরিষ্কারভাবেই বলেছেন তাইজুল ইসলাম। প্রথম টেস্ট হেরে সিরিজে পিছিয়ে পড়া স্বাগতিকরা এবার ঘুরে দাঁড়াতে মরিয়া, সেটি সোমবার (২৮ অক্টোবর) সংবাদ সম্মেলনে বাঁহাতি স্পিনারের কথাতেই স্পষ্ট।

পাকিস্তানকে হোয়াইটওয়াশের পর দেশের ক্রিকেট ঠিক পথেই রয়েছে, এমনটাই ছিল সকলের বিশ্বাস। ভারত সফরে পরিষ্কার হয়ে যায়, সাদা পোশাকের ক্রিকেটে এখনো লম্বা পথ পাড়ি দেওয়া বাকি। মিরপুর টেস্টে প্রোটিয়াদের সঙ্গেও পেরে ওঠেনি নাজমুল হোসেন শান্তর দল। তবুও হাল ছাড়তে নারাজ তাইজুল।

Advertisement

‘প্রত্যেক ম্যাচই সুযোগ। আমাদের দলীয় পারফরম্যান্স হচ্ছে না। ব্যক্তিগতভাবে একেকজন একেক ম্যাচে ভালো খেলছে। আমরা যদি জুটি করতে পারি, দুই-একজন সেঞ্চুরির কাছে যেতে পারি, লক্ষ্য বড় হবে। সবাই কঠোর পরিশ্রম করছে, মন থেকে চাচ্ছে। কোনো কারণে হচ্ছে না। এই ম্যাচে সবাই ভালো কিছু করার চেষ্টা করছি।’ 

মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট  সকাল ১০টায় শুরু হবে। সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা বাংলাদেশের সমতা টানতে জয়ের বিকল্প নেই।

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!