ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

চট্টগ্রামে প্রথম দিনের প্রথম সেশন দক্ষিণ আফ্রিকার

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:১০, ২৯ অক্টোবর ২০২৪
চট্টগ্রামে প্রথম দিনের প্রথম সেশন দক্ষিণ আফ্রিকার
ছবি: সংগৃহীত

দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে দারুণ সূচনা পেয়েছে প্রোটিয়ারা। এক উইকেট হারালেও প্রথম সেশন নিজেদের করে নিয়েছে সফরকারীরা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম সেশন শেষে এক উইকেটে ১০৯ রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা।

মঙ্গলবার (২৯ অক্টোবর) টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এইডেন মার্করাম। দলের হয়ে তার সঙ্গে ইনিংস উদ্বোধনে নামেন টনি ডি জর্জি। উদ্বোধনী জুটিতে আসে ৬৯ রান।

Advertisement

ব্যক্তিগত ৩৩ রানে তাইজুলের শিকারে পরিণত হন মার্করাম। যার ফলে প্রথম সাফল্য পায় বাংলাদেশ। তবে বাকি সময়ে আর কোনো উইকেট হারায়নি তারা। জর্জি ৪৯ ও ত্রিস্টান স্টাবস ২৩ রানে অপরাজিত আছেন।

বাঁচা-মরার এই ম্যাচে বাংলাদেশ দলে এসেছে বেশ কিছু পরিবর্তন। দল থেকে বাদ পড়েছেন নিয়মিত উইকেটরক্ষক লিটন দাস। অভিষেক হচ্ছে উইকেটরক্ষক ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কনের।

সবমিলিয়ে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ দলে আছে তিন পরিবর্তন। জাকের আলী অনিক, লিটন কুমার দাস এবং নাইম হাসান বাদ পড়েছেন। তাদের পরিবর্তে একাদশে জায়গা করে নিয়েছেন মাহিদুল ইসলাম, জাকির হাসান এবং নাহিদ রানা। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!