বাংলাদেশের এমন সাফল্যে উচ্ছ্বসিত পুরো দেশ। নারী ফুটবলের সাফল্য ছুঁয়ে গেছে বাংলাদেশের ক্রিকেটারদেরও। নারী দলকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক দুই অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা ও তামিম ইকবাল।
জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফী সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘আগেরবার ছিল স্বপ্ন পূরণের অনির্বচনীয় আনন্দ, এবার প্রত্যাশা পূরণের উচ্ছ্বাস। ওরা অদম্য, ওরা অপ্রতিরোধ্য, ওরা বাংলাদেশের মুখ...অভিনন্দন বাংলার মেয়েদের।’
.png)
আরেক সাবেক অধিনায়ক তামিম নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘বাংলাদেশের ফুটবলে ও বাংলাদেশের ক্রীড়া জগতের জন্য অসাধারণ একটি মুহুর্ত। মেয়েদেরকে অনেক অভিনন্দন।’
বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও। বুধবার (৩০ অক্টোবর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ অভিনন্দন জানান তিনি। বিবৃতিতে ড. ইউনূস বলেন, আমাদের নারী ফুটবল দলের বিরাট অর্জন।