ধরে রাখা খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে দামি ক্রিকেটার সানরাইজার্স হায়দরাবাদের হেনরিখ ক্লাসেন। প্রোটিয়াদের উইকেটরক্ষক ব্যাটারকে রেখে দিতে ২৩ কোটি রুপি খরচ করেছে অরেঞ্জ আর্মিরা। দামি খেলোয়াড়ের তালিকায় যৌথভাবে দুই নম্বরে বিরাট কোহলি ও নিকোলাস পুরান। তাদের ধরে রাখতে ২১ কোটি রুপি দিচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।
নতুন নিয়ম অনুযায়ী, প্রতিটি দল সর্বোচ্চ ৬ জন ক্রিকেটার ধরে রাখতে পারবে। তবে আন্তর্জাতিক ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ পাঁচজন রাখা যাবে। কোনো দল যদি নিলামের আগে পাঁচজনের কম ক্রিকেটার ধরে রাখে, তবে রাইট-টু-ম্যাচ (আরটিএম) পদ্ধতিতে বাকি ক্রিকেটারদের দলে ফেরাতে পারবে।
.png)
আইপিএলে সকল দলের রিটেইন তালিকা-
দিল্লি ক্যাপিটালস: অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, ত্রিস্তান স্টাবস এবং অভিষেক পোড়েল।
গুজরাট টাইটানস: শুভমান গিল, রশিদ খান, সাই সুদর্শন, রাহুল তেওয়াটিয়া এবং শাহরুখ খান।
সানরাইজার্স হায়দরাবাদ: প্যাট কামিন্স, অভিষেক শর্মা, হেনরিখ ক্লাসেন, নীতিশ কুমার রেড্ডি এবং ট্রাভিস হেড।
পাঞ্জাব কিংস: শশাঙ্ক সিংহ এবং প্রভসিমরন সিংহ।
রাজস্থান রয়্যালস: সাঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল, শিমরন হেটমায়ার, ধ্রুব জুরেল, সন্দীপ শর্মা এবং রিয়ান পরাগ।
কলকাতা নাইট রাইডার্স: আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, রিংকু সিং, বরুণ চক্রবর্তী, হার্ষিত রানা এবং রমনদীপ সিংহ।
চেন্নাই সুপার কিংস: মহেন্দ্র সিং ধোনি, ঋতুরাজ গায়কোয়াড়, রবীন্দ্র জাদেজা, মাথিশা পাথিরানা এবং শিভম দুবে।
রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: বিরাট কোহলি, রজত পাতিদার ও ইয়াশ দয়াল।
মুম্বাই ইন্ডিয়ান: জাসপ্রীত বুমরাহ, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মা এবং তিলক বর্মা।
লক্ষ্ণৌ সুপার জায়ান্ট: নিকোলাস পুরান, রবি বিষ্ণোই, মায়াঙ্ক যাদব, আয়ুষ বাদোনি এবং মহসিন খান।