লা লিগায় ঘরের মাঠে লাস পালমাসের বিপক্ষে সিমিওনের দল অ্যাথলেটিকো মাদ্রিদ ২-০ গোলের জয় পায়। প্রথম গোলটি করেছেন সিমিওনের ছোট ছেলে জুলিয়ানো সিমিওনে। খেলার ২৯ মিনিটে পাওয়া গোলটি তিনি পরে বন্যার্তদের উৎসর্গ করেন। ৮৩ মিনিটে দ্বিতীয় গোলটি করেন আলেক্সান্দার সরলথ।
জুলিয়ানো সিমিওনে গোলের পর দর্শকদের সামনে বিশেষ জার্সি তুলে ধরেন। বন্যার্তদের প্রতি সহমর্মিতা জানিয়ে জুলিয়ানো বলেন, অ্যাথলেটিকোর হয়ে প্রথম গোল করে ভালো লাগছে। কিন্তু ভালেন্সিয়ায় যা ঘটেছে, তা এড়িয়ে যাওয়া যায় না। বন্যার্তদের প্রতি সহমর্মিতা জানাই।
.png)
বন্যায় ভালেন্সিয়া প্রদেশের অবস্থা বেশ ভয়াবহ। সেখানকার স্টেডিয়ামগুলোকে আশ্রয়কেন্দ্র বা সহায়তা সংগ্রহের জন্য ব্যবহার করা হচ্ছে। যে কারণে আগেই স্থগিত হয়েছিল ভালেন্সিয়া-রিয়াল মাদ্রিদ ম্যাচ। অন্য অনেক ম্যাচের সূচি পাল্টানো হলেও অ্যাথলেটিকোর গত রোববারের ম্যাচ স্থগিত হয়নি।
১২ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে অ্যাথলেটিকো। শীর্ষে থাকা বার্সেলোনার সংগ্রহ ১২ ম্যাচে ৩৩ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের ১১ খেলায় ২৪ পয়েন্ট রয়েছে।