ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সময়সূচি

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১১:১৭, ৫ নভেম্বর ২০২৪
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সময়সূচি
ফাইল ছবি

বেশ কিছুদিন ধরেই টানা ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ দল। পাকিস্তান সফর দিয়ে শুরু, এরপর ভারত সফর। সবশেষ ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ। এবার আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে টাইগাররা।

সংযুক্ত আরব আমিরাতের শারজায় আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। আসন্ন এই সিরিজের জন্য এরই মধ্যে দেশটিতে পৌঁছেছে টাইগাররা। আগামী ৬ নভেম্বর মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে।

পাকিস্তানকে তাদের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করলেও এরপর টানা সাত ম্যাচে হেরেছে টাইগাররা। এর মধ্যে ভারতের মাঠে দুইটি টেস্ট ও তিনটি টি-২০তে হারে শান্তর দল। সবশেষ ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে ধবলধোলাই হয় বাংলাদেশ। 

Advertisement

টানা হোয়াইটওয়াশের বৃত্তে ঘুরপাক খাওয়া টাইগারদের ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকবে আফগান সিরিজ দিয়ে। শান্তদের জন্য আসন্ন ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতির মঞ্চ হতে পারে এই সিরিজ।

আগামী বুধবার (৬ নভেম্বর) শারজায় আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। একই ভেন্যুতে ৯ নভেম্বর (শনিবার) দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ১১ নভেম্বর। সবগুলো ম্যাচই মাঠে গড়াবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।

বাংলাদেশ স্কোয়াড: সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান এবং নাহিদ রানা।

আফগানিস্তানের স্কোয়াড: হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), আব্দুল মালিক, রিয়াজ হাসান, সেদিকউল্লাহ অটল, দারউইশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, রশিদ খান, নাঙ্গিয়াল খারোতি, আল্লাহ মোহাম্মদ গাজানফর, নুর আহমেদ, ফজল হক ফারুকি, বিলাল সামি, নাভিদ জাদরান, ফরিদ আহমেদ মালিক।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!