ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

৪২ দিনের মাঝে দ্বিতীয় শিরোপা জিতল উত্তর কোরিয়া

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৫৭, ৫ নভেম্বর ২০২৪
৪২ দিনের মাঝে দ্বিতীয় শিরোপা জিতল উত্তর কোরিয়া
ফাইল ছবি

আন্তর্জাতিক ফুটবলাঙ্গনে নিজেদের সেভাবে মেলে ধরতে পারেনি উত্তর কোরিয়া। তবে নারীদের বয়সভিত্তিক ফুটবলে বরাবরই শক্তিশালী দল তারা। ফিফার বয়সভিত্তিক বিশ্বকাপে প্রায় নিয়মিত সফলতা পাচ্ছে দেশটি।

মাত্র ৪২ দিনের মাথায় নিজ দেশকে দ্বিতীয় ফিফা বিশ্বকাপ শিরোপা জিতিছে উত্তর কোরিয়া মেয়েরা। ডমিনিকান রিপাবলিকে সোমবার (৪ নভেম্বর) ফিফা অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেনকে টানটান উত্তেজনার ম্যাচে হারিয়েছে উত্তর কোরিয়া। 

শিরোপা নির্ধারণী ম্যাচে ১-১ গোলে ৯০ মিনিটের খেলা শেষে ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪-৩ ব্যবধানে জিতে তৃতীয়বারের মতো অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ জেতে উত্তর কোরিয়া। 

Advertisement

এর আগে মাত্র ৪২ দিন আগেই জাপানকে হারিয়ে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছিল উত্তর কোরিয়ার নারী দল। সেটি ছিল অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপে তাদের তৃতীয় শিরোপা। 

জার্মানি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়াও এখন সেই টুর্নামেন্টের সবচেয়ে সফল দল। এবার স্পেনকে হারিয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপেও নিজেদের তৃতীয় শিরোপা উদযাপনের সুযোগ পাচ্ছে আলোচিত দেশটি।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!