শারজাহ ক্রিকেট স্টেডিয়াম ৯০ দশকে ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ক্রিকেট ভেন্যু। বাংলাদেশ-আফগানিস্তান প্রথম ওয়ানডে দিয়ে বিশ্বের প্রথম ভেন্যু হিসেবে ৩০০তম আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের মাইলফলক স্পর্শ করেছে শারজাহ।
১৯৮৪ সালে প্রথম আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয় শারজায়। এর ছ'বছর পর, ১৯৯০ সালে এশিয়া কাপ দিয়ে এ মাঠে অভিষেক হয় বাংলাদেশের। এরপর শারজায় আরো ৪টি ওয়ানডে খেলেছে লাল সবুজরা। কিন্তু এ ৫ ম্যাচের একটিতেও জয়ের স্মৃতি নেই বাংলাদেশের।
.png)
২০১৭ সালের পর শারজায় খেলা কোনো সিরিজ হারেনি রশিদ খানরা। গেল দেড় দশকে আফগানরা মোট ৫৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে শারজায়। যার ৬৬ শতাংশ ম্যাচেই জয়ী হয়েছে গেল টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা।