ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এবার বিপিএলের স্পন্সর ডাচ বাংলা ব্যাংক

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৪৮, ৬ নভেম্বর ২০২৪
এবার বিপিএলের স্পন্সর ডাচ বাংলা ব্যাংক
ফাইল ছবি

চলতি বছরের শেষদিকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশতম আসর। আসন্ন এ আসরের প্রধান স্পন্সর হয়েছে ডাচ বাংলা ব্যাংক। তাদের সঙ্গে পাওয়ার্ড বাই ও কো-স্পন্সর হিসেবে থাকছে ডাচ বাংলা ব্যাংকেরই দুটি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস রকেট ও ই-ওয়ালেট নেক্সাস পে অ্যাপ।

বুধবার (৬ নভেম্বর) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস কনফারেন্সে লোগো উন্মোচনের মাধ্যমে এ সংবাদ জানানো হয়।

প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব জনাব নাজমুল আবেদিন ফাহিম-সহ টুর্নামেন্টের টাইটেল স্পন্সর ডাচ বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব আবুল কাশেম মো. শিরিন ও বিপিএল-এর টাইটেল ও গ্রাউন্ড ব্র্যান্ডিং রাইটস হোল্ডার ইমপ্রেস-মাত্রার পক্ষ থেকে জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা জনাব আফজাল হোসেন।

Advertisement

ডাচ বাংলা ব্যাংকের সঙ্গে বাংলাদেশ ক্রিকেটের সম্পর্ক বেশ পুরোনো। বাংলাদেশ ক্রিকেট দলের অভিষেক টেস্ট আয়োজিত হয়েছিল ডাচ বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায়। পাশাপাশি দীর্ঘসময় ধরে বাংলাদেশ ক্রিকেট দলের হোম সিরিজের টাইটেল স্পন্সর ডাচ বাংলা ব্যাংক। এবারই প্রথম বিপিএল আয়োজনে সম্পৃক্ত হলো ডাচ বাংলা ব্যাংক।

উল্লেখ্য, ২০১২ সালে শুরু হওয়া টি-২০ ক্রিকেটের জমকালো টুর্নামেন্ট বিপিএল-এর এবারে আসর শুরু হবে ৩০ ডিসেম্বর। ৭ ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা নামবে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!