ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ডিমেরিট পয়েন্ট পেল বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্টের ভেন্যু

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২:৫২, ৮ নভেম্বর ২০২৪
ডিমেরিট পয়েন্ট পেল বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্টের ভেন্যু
ফাইল ছবি

গত ২৭ সেপ্টেম্বর দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ ও ভারত। কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। কানপুরের আউটফিল্ডকে ‘অসন্তোষজনক’ হিসেবে উল্লেখ করেছে বিশ্ব ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। একই সঙ্গে ভেন্যুটির নামের পাশে একটি ডিমেরিট পয়েন্টও যুক্ত হয়েছে।

বৃষ্টির কারণে ঐ ম্যাচের প্রথম দিন খেলা হয় মাত্র ৩৫ ওভার। এরপর দ্বিতীয় ও তৃতীয় দিন ভেস্তে যায়। চতুর্থ দিন খেলা হবার পর পঞ্চম দিনের প্রথম সেশনে শেষ হয় ম্যাচটি। ৭ উইকেটে টেস্ট জিতে নেয় ভারত।

কিন্তু ঐ টেস্টের আউটফিল্ড নিয়ে খুশি হতে পারেনি আইসিসি। সেখানে পানি নিষ্কাশন ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। তাই কানপুরের আউটফিল্ডকে ‘অসন্তোষজনক’ রেটিং দিয়েছে আইসিসি।

Advertisement

সাধারণত সব আন্তর্জাতিক ম্যাচের পিচ ও আউটফিল্ডের রেটিং দিয়ে থাকে আইসিসি। পিচ নিয়ে আইসিসির ক্যাটাগরি হলো- খুব ভালো, সন্তোষজনক, অসন্তোষজনক এবং আনফিট।

অসন্তোষজনক হলে ১টি ডিমেরিট পয়েন্ট পায়। আনফিট হলে তিন ডিমেরিট পয়েন্ট পায়। পাঁচ বছরের মধ্যে কোন ভেন্যু পাঁচ বা তার বেশি ডিমেরিট পয়েন্ট পেলে এক বছরের জন্য সেটি আন্তর্জাতিক ম্যাচ আয়োজন থেকে নিষিদ্ধ থাকে।

চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বাংলাদেশ-ভারতের মধ্যকার প্রথম টেস্ট। ঐ টেস্টে আউটফিল্ডকে ‘খুব ভালো’ রেটিং দিয়েছে আইসিসি। ম্যাচটি ২৮০ রানে জিতেছিলো টিম ইন্ডিয়া।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!