ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আফগান শিবিরে অভিষিক্ত নাহিদের আঘাত

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২০:৫৬, ১১ নভেম্বর ২০২৪
আফগান শিবিরে অভিষিক্ত নাহিদের আঘাত
ফাইল ছবি

রিয়াদ ও মিরাজের ব্যাটে ভর করে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে লড়াকু পুঁজি পেয়েছে বাংলাদেশ। লক্ষ্য তাড়ায় ভালো সূচনার পর উইকেট হারিয়েছে আফগানরা।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ৫০ ওভারে আট উইকেটে ২৪৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। জবাবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ১০ ওভারে এক উইকেটে ৪৫ রান।

আফগানিস্তানের হয়ে রান তাড়া করতে নেমে আক্রমণাত্মক শুরু করেন রহমানউল্লাহ গুরবাজ ও সিদিকুল্লাহ আতাল। অষ্টম ওভারে ১৪ রান করা আতালকে বোল্ড করে তাদের ধাক্কা দেন নাহিদ। গুরবাজ ও রহমত শাহ এখন ব্যাট করছেন।

Advertisement

এর আগে আজ টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন মেহেদী হাসান মিরাজ। নিয়মিত অধিনায়ক শান্তর ইনজুরিতে এ ম্যাচে অধিনায়কত্বের দায়িত্বে তিনি। দলকে দারুণ সূচনা এনে দেন তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার। উদ্বোধনী জুটিতে দুজন যোগ করেন ৫৩ রান।

ব্যক্তিগত ২৪ রানে সৌম্য ফেরার পর ১৯ রানের ব্যবধানে আরো ৩ উইকেট হারায় বাংলাদেশ। তামিম ১৯, জাকির হাসান ৪ ও তাওহীদ হৃদয় ৭ রান করেন। ৭২ রানে চার উইকেট হারিয়ে অল্পেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় থাকলেও দলের হাল ধরেন মিরাজ ও মাহমুদউল্লাহ রিয়াদ।

পঞ্চম উইকেটে ১৪৫ রানের বিশাল জুটি গড়েন রিয়াদ ও মিরাজ। শততম ওয়ানডে খেলতে নামা মিরাজ ৬৬ রানে আউট হলে ভাঙে এ জুটি। জাকের আলী আজ সুবিধা করতে পারেননি। ফেরেন মাত্র ১ রানে। সঙ্গীদের বিদায়ে একপ্রান্ত ধরে খেলেন রিয়াদ।

ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরির কাছে গিয়েও হতাশ হন রিয়াদ। ইনিংসের শেষ বলে ৯৮ রানে রান আউট হন তিনি। তবে তার ব্যাটেই বাংলাদেশের বড় সংগ্রহ নিশ্চিত হয়। আফগানদের হয়ে ওমরজাই চারটি এবং নবী ও রশিদ একটি করে উইকেট নেন।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!