[ খেলা ]
কিংস অ্যারেনায় উপস্থিত তামিম
বাংলাদেশের ফুটবল ম্যাচ গ্যালারিতে বসে দেখছেন তামিম ইকবাল
ফুটবল ভক্ত হিসেবে আগে থেকেই পরিচিত তামিম ইকবাল। আন্তর্জাতিক ফুটবলে তার পছন্দের দল ব্রাজিল। তবে নিজের দেশকে অবধারিতভাবেই সবার আেগ করেন সমর্থন। বাংলাদেশ দলের ম্যাচে মাঠে তারই প্রমাণ পাওয়া গেল।
শনিবার সন্ধ্যা ৬টায় বসুন্ধরা কিংস অ্যারেনায় ফিফা প্রীতি ম্যাচে বাংলাদেশ ও মালদ্বীপের লড়াই মাঠে গড়ায়। গ্যালারিতে বসে ম্যাচ উপভোগ করছেন তামিম।
প্রথমার্ধের শুরুতেই মাঠে হাজির হন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তার পাশে বসে খেলা উপভোগ করছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান।
.png)
ডেইলি-বাংলাদেশ/শুভ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!