প্রতি গ্রুপের সেরা দল এশিয়ান কাপের ১৯তম আসরে খেলার টিকিট কাটবে। হোম ও অ্যাওয়ে মিলিয়ে প্রতিটি দল ছয়টি ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে। বাছাইপর্বের প্রথম দিন ২৫ মার্চ বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত।
ফিফা র্যাংকিং অনুযায়ী গ্রুপের প্রতিটি দলই ১৮৫তম স্থানে থাকা বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে। বর্তমানে ভারতের অবস্থান ১২৭তম। হংকং ও সিঙ্গাপুরের যথাক্রমে ১৫৬ ও ১৬১তম স্থানে।
.png)
বাছাইপর্বে ছয়টি গ্রুপ থাকবে। প্রতি গ্রুপের সেরা দল এশিয়ান কাপের ১৯তম আসরে খেলার টিকিট কাটবে। হোম ও অ্যাওয়ে মিলিয়ে প্রতিটি দল ছয়টি ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে।
একনজরে দেখে নিন এএফসি এশিয়ান কাপের চূড়ান্ত বাছাইপর্বে বাংলাদেশসহ সি-গ্রুপের ম্যাচের সূচি-
২৫ মার্চ, ২০২৫: ভারত বনাম বাংলাদেশ
সিঙ্গাপুর বনাম হংকং
১০ জুন, ২০২৫: বাংলাদেশ বনাম সিঙ্গাপুর
হংকং বনাম ভারত
০৯ অক্টোবর, ২০২৫: বাংলাদেশ বনাম হংকং
সিঙ্গাপুর বনাম ভারত
১৪ অক্টোবর, ২০২৫: হংকং বনাম বাংলাদেশ
ভারত বনাম সিঙ্গাপুর
১৮ নভেম্বর, ২০২৫: বাংলাদেশ বনাম ভারত
হংকং বনাম সিঙ্গাপুর
৩১ মার্চ, ২০২৬: সিঙ্গাপুর বনাম বাংলাদেশ
ভারত বনাম হংকং