ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আগে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই তাসকিন 

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৯:০৭, ১০ ডিসেম্বর ২০২৪
আগে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই তাসকিন 
তাসকিন আহমেদ

ওয়ানডে সিরিজ বাঁচানোর লড়াইয়ে উইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টসে হেরে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ। খানিক পর সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মুখোমুখি হবে দুই দল।

টাইগারদের একাদশে এসেছে একটি পরিবর্তন। অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদকে বসিয়ে তার পরিবর্তে শরিফুল ইসলামকে খেলানো হবে।

ওয়েস্ট ইন্ডিজের একাদশেও একটি পরিবর্তন আনা হয়েছে। আলজারি জোসেফ খেলছেন না। তার বদলে ওয়ানডে অভিষিক্ত হবেন মারকুইনো মাইন্ডলি। 

Advertisement

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, তানজিদ তামিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, নাহিদ রানা, তানজিম হাসান সাকিব। 

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্রেন্ডন কিং, এভিন লুইস, কেসি কার্টি, শাই হোপ (অধিনায়ক), শেরফানে রাদারফোর্ড, জাস্টিন গ্রিভস, রোস্টন চেস, রোমারিও শেফার্ড, গুডাকেশ মোতি, জেডেন সিলস,  মারকুইনো মাইন্ডলি।

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!